logo

বামনডাঙ্গা মানব কল্যাণ ফাউন্ডেশন

হাদিস লোড হচ্ছে...

Slide 1 Slide 2 Slide 3 Slide 4 Slide 5 Slide 6

বামনডাঙ্গা মানব কল্যাণ ফাউন্ডেশন


Foundation
বামনডাঙ্গা মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

🌳 বৃক্ষরোপণ তহবিল


Tree Plantation
বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত, গাছ লাগানো সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রোপনকৃত গাছটি জীবিত থাকবে ততদিন যত প্রাণী, পশুপাখি ও মানুষ সে গাছ থেকে ফুল, ফল ও ছায়া অর্থাৎ যেকোনো উপকার পাবে, তা রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।

ব্লগসমূহ