🌿 প্রিয় নবী ﷺ বলেছেন:
দান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়।
📚 (সহীহ মুসলিম)
🌿 প্রিয় নবী ﷺ বলেছেন:
প্রতিদিন সকাল বেলায় দুটি ফেরেশতা নেমে আসে। একজন বলেন, হে আল্লাহ! দানকারীকে আরও দান কর, আর অন্যজন বলেন, হে আল্লাহ! কৃপণের ধ্বংস কর।
📚 সহীহ বুখারী, (হাদিস:১৪৪২)
🌿 আল্লাহ তায়ালা বলেন:
যারা আল্লাহর রাস্তায় তাদের ধন-সম্পদ ব্যয় করে,
তাদের দৃষ্টান্ত একটি শস্যদানার মত,
যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়,
আর প্রতিটি শীষে একশটি দানা থাকে।
